প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনা-৬ এ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন কয়রা-পাইকগাছাবাসীর চিকিৎসা সেবায় নতুন আশার আলো
প্রকাশঃ
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন কয়রা খুলনা প্রতিবেদনঃতৌহিদুর রহমান (শান্ত) প্রধান অতিথিঃজনাব তারেক রহমান, চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
আজকের মত বিনিময় সভায় খুলনা-৬,কয়রা- পাইকগাছার গণ মানুষের প্রিয় নেতা,খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন কয়রা পাইকগাছা একটি দুর্গম অঞ্চল এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন।এ অঞ্চল থেকে মুমূর্ষু রোগীর জন্য খুলনা শহরে চিকিৎসা পাওয়া একেবারেই কষ্টসাধ্য।
মুমূর্ষু বা গুরুতর অসুস্থ রোগীর জন্য দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগ (Emergency) বা আইসিইউ (ICU) সুবিধা প্রয়োজন হয় যা কয়রা এবং পাইকগাছায় নাই।
মনিরুল হাসান (বাপ্পি) কয়রা- পাইকগাছা এই অবহেলিত মানুষের জন্য ১৫০-২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দাবি করেন।মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার এই দাবি পূরণ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে নির্দেশনা দেন যাতে খুব শীঘ্রই এ অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন